শরীফ ওসমান হাদি: শুধুই একটি নাম নয়, একটি দর্শন, একটি দায়িত্ব ও আদর্শ



শরীফ ওসমান হাদি শুধুই কোনো ব্যক্তির নাম নয়—

তিনি ছিলেন বাংলাদেশে বিরাজমান আধিপত্য, অপসংস্কৃতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এক জীবন্ত চেতনা।

তিনি ছিলেন সততা, দেশপ্রেম, ইনসাফ ও মুমিন বান্দার দায়িত্ববোধের এক বিরাট আইডিয়া জেনারেটর।

আজ আমরা তাকে হারিয়েছি—

কিন্তু তার চিন্তা, আদর্শ ও প্রশ্নগুলো এখনো বেঁচে আছে আমাদের চারপাশে।

শরীফ ওসমান হাদিকে ধারণ করা মানে শুধুই তার নাম ব্যবহার করা নয়,

বরং তার মতো মেধা, প্রজ্ঞা, বিশ্লেষণ ও গবেষণার শক্তি অর্জনের চেষ্টা করা এবং সমাজ, রাষ্ট্রে সেটার প্রতিফলন ঘটানো।

তার মতো হওয়া মানে অন্যায়ের মাধ্যমে প্রতিবাদ নয়,

বিশৃঙ্খলার মাধ্যমে পরিবর্তন নয়,

কারণ এগুলো ছিল তার দেখিয়ে দেওয়া আদর্শের সম্পূর্ণ বিপরীত।

তিনি আমাদের শিখিয়েছেন—

ইনসাফ প্রতিষ্ঠা হয় জ্ঞান দিয়ে,

পরিবর্তন আসে নৈতিকতা দিয়ে,

আর বিপ্লব গড়ে ওঠে চিন্তার পরিশুদ্ধতায়।

আজ এই ভূখণ্ডে যদি সত্যিকারের পরিবর্তন আনতে হয়,

তবে তা কোনো প্রতিহিংসা নয়—

বরং ক্ষণজন্মা বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান হাদির জীবনের বিনিময়ে অর্জিত শিক্ষা থেকেই শুরু করতে হবে।

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান—

হাদিকে স্মরণ করো শুধুই পোস্টারে নয়,

ধারণ করো চরিত্রে, জ্ঞানের মাধ্যমে, প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করে সুপরিবর্তনের মাধ্যমে।

অনুসরণ করো স্লোগানে নয়,

বাস্তব চিন্তা, গবেষণা ও ন্যায়বোধে।

একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে,

আমাদের প্রত্যেককেই নিজের জায়গা থেকে

একজন চিন্তাশীল, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে।

এটাই হবে বিপ্লবী বীরযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।

এটাই হবে তার শাহাদাতের প্রতি আমাদের সবচেয়ে বড় জবাব।


""শরীফ ওসমান হাদি শুধুই কোনো স্লোগান নয়, তিনি একটি দায়িত্ব।

অন্যায় নয়—ইনসাফই হোক আমাদের পথ।""


তুলে ধরেছেন


মোঃ তৈমুর রহমান 

অনলাইন এক্টিভিস্ট ও বিশ্লেষক

Comments